শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৭:০২ পিএম, ২০২৫-০৫-১১
মুহাম্মদ ওসমান বিন হাসান
কক্সবাজারের টেকনাফে অপহরণকারীদের আস্তানায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪ বাংলাদেশিকে উদ্ধার করেছে বিজিবি। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফ সদরের দক্ষিণ লম্বরী এলাকার কুখ্যাত মানব পাচার চক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে বিজিবির একটি দল অভিযান চালিয়ে এসব কিশোর-তরুণকে উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধার হওয়া কিশোর-তরুণেরা বিজিবির হেফাজতে রয়েছেন।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, দীর্ঘদিন ধরেই টেকনাফে অপহরণ চক্রের বিরুদ্ধে বিজিবি অভিযান চালিয়ে আসছে। সম্প্রতি মালয়েশিয়া পাচারের জন্য বেশ কিছু বাংলাদেশি নাগরিককে অপহরণ করে জিম্মি করার খবর আসে বিজিবির কাছে । খবর পেয়েই সাইফুলের গোপন আস্তানায় অভিযানে যায়। অভিযানে ১৪ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়।
অপহরণচক্র বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে দালালের মাধ্যমে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে নানা ধরনের প্রলোভন দেখিয়ে তাদের এনে জিম্মি করে দুর্গম আস্তানায় রাখে। পরে ভিকটিমের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের জন্য শারীরিক নির্যাতনও চালানো হয়।
তিনি আরো জানান, কুখ্যাত অপরাধী চক্রটির সদস্যদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং উদ্ধরকৃত ভিকটিমদের পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে গেল বছরের ১৪ ডিসেম্বর পুলিশ অভিযান চালিয়ে সাইফুলের বাড়ি থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৩০ ভিকটিমকে উদ্ধার করেছিল।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited